Showing posts with label করে. Show all posts
Showing posts with label করে. Show all posts

Monday, 20 September 2021

 সুন্দর করে বংলা লিখুন

সুন্দর করে বংলা লিখুন

 সুন্দর করে বংলা লিখুন


মমিনুল ইসলাম মোল্লা,  বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আমরা শুদ্ধভাবে বাংলা বলব। পাশাপাশি সুন্দর করে বাংলা লেখাও আমাদের দায়িত্ব।

বিশেষ করে ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর করা আবশ্যক। আমরা বাংলাতে যা কিছু লিখি তা অবশ্যই অ থেকে ( ঁ ) পর্যন্ত বর্ণ দিয়ে লিখি। সুতরাং এ বর্ণগুলো লাইন সোজা রেখে বইয়ের অক্ষরের মতো সাজিয়ে লিখলে আপনার হাতের লেখা অবশ্যই প্রশংসা লাভ করবে। কিন্তু বিনা প্রয়োজনে এগুলো আমরা প্র্যাকটিস করি না। তাই হাতের লেখা নিয়ে প্রায়শঃ ছাত্র-ছাত্রীদেরকে কথা শুনতে হয়। একটি গল্পের মাধ্যমে বাংলা হাতের লেখা চর্চা করলে লেখা আরো সুন্দর ও দ্রুত হবে। গল্পটি এরকমঃ ঈদের দিন। চাঁদপুরের কংশ মিয়া ঊন-শিশি ঔষধ খেলেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে। অথচ; ঋকদ গাঢ় লাল টুপিটা কোথায় ঠাওর করতে পারছেন না। গিন্নিকে ডাকায় ও বল্ল, উফঃ হয়তো ক্ষণাঝপুরে ঢাভকুর ভাষায় ফেলে এসেছো। নাতনী ইলা নানার মাথার দিকে দৃষ্টি রেখে  ঈষৎ রঙ মাখানো হাসিতে টেনে টেনে বল্ল-আমি ব-ল-ব-না, ব-ল-ব-না। তখন বুড়ো হাঁকালো-ঐরাবত-ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল।লক্ষ্য করে দেখুন গল্পে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত স্বরবর্ণ ও ব্যাঞ্জন বর্ণ সবগুলো রয়েছে। এটি প্রতিদিন একবার সাধনা করলে ছাত্র-ছাত্রীদের লেখা অবশ্যই সুন্দর হবে। শিক্ষার্থীরাসহ অন্যরাও চেষ্টা করে দেখতে পারেন। মনে রাখবেন হাতের লেখা অমূল্য সম্পদ। যাদের লেখা ভালো তারা জীবনে সাফল্য লাভ করতে পারে। লেখক মারা যেতে পারে;মানুষের লেখা অমর হয়ে থাকে। কথায় বলে-অমার লেখা কইবে কথা ;আমি যখন থাকবোনা।

Sunday, 19 September 2021

 বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে  সংঘর্ষে গুলিবিদ্ধ, আহত    ২০

বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ, আহত ২০



মো. আবুল বাশার সরকার কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে লাউড স্পিকার বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার উপজেলার ঘারমোরা বাজারে বড় ঘারমোড়া ও ফজুরকান্দির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রামের আহতরা হলেন- রাজিব (২৭), আসাব উদ্দিন (৩৫), আলম প্রকাশ কেট্টা (৫৫), আজগর আলী (৬০), রাজিব (২৭), জিলানী (৫০), অজিত (২২), ইকরাম (১৪), ইকবাল (২৫), শাহ ্অলম (৩২), কবির (২৮), নজুরুল (২৬), শুভ (২২), তানভির (১৬) ও আরিফ (২১)। আরও কয়েকজন চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছেন। এদের মধ্যে রাজিব মিয়া ও শাহ আলম, আলী আকবর, সাব মিয়া শুভ ও মোমেন মারাত্মক আহত। এদেরকে কুমিল্লা ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে এডিশনাল পুলিশ সুপার এম তানভির ও হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় ঘারমোড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাক প্রতিবন্ধী মেয়ের সাথে উপজেলার বাগমারা গ্রামের এক ছেলের সাথে বিয়ে ঠিক হয় । বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠানে ডিজে মিউজিক চলার সময় পাশের ফজুর কান্দি গ্রামের রাসেল,ইমরান, অন্তর সহ ৮/৯ জন ছেলে গিয়ে মেয়েদের ছবি উঠাতে থাকে । এ সময় বড় ঘারমোড়া গ্রামের কয়জন ছেলে এসব ছবি ডিলিট করতে বলে, এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গত শনিবার সকালে বড় ঘারমোরা গ্রামের মো. সাব মিয়া বাজারে আসলে তার দুধ মাথায় ঢেলে দিয়ে অপমান করে এবং তাকে মারধর করে হুজুর কান্দি গ্রামের কয়েকজন ছেলে। এই ঘটনায় সাব মিয়ার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুর কান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পুলিশ ফজুরকান্দি গ্রামের বকুল নামের একজনকে গ্রেফতার করে। এই নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল । রবিবার সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন ঘাড়মোড়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০/২২ জন আহত হয় । এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘারমোড়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান,গত বৃহস্পতিবার বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত শনিবার একজনকে মারার ঘটনায় থানায় মামলা হলে একজন গ্রেফতার হয়। রবিবার বিষয়টি মিটমাট করার জন্য বসার কথাছিল। কিন্ত এর মধ্যেই ফজুরকান্দি ও বড় ঘারমোরা গ্রামবাসি সংঘর্ষে জড়িয়ে পড়ে । আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, বড় ঘাড়মোয় একটি বিয়ে বাড়িতে ফজুর কান্দি গ্রামের কয়েকজন ছেলে ছবি তুললে ঐ গ্রামের লোকজন বাধা দেয়। এ ঘটনার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত শনিবার একজনকে মারধর করে হুজুর কান্দি গ্রামের লোকজন । এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও একজন গ্রেফতার হয়েছে । এই ঘটনার জের ধরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিবেশ নিয়ন্ত্রনে রয়েছে।