Showing posts with label "তথ্যআপা. Show all posts
Showing posts with label "তথ্যআপা. Show all posts

Sunday, 19 September 2021

হোমনায় "তথ্যআপা" প্রকল্পের অফিস সহায়কের আত্মহত্যা

হোমনায় "তথ্যআপা" প্রকল্পের অফিস সহায়কের আত্মহত্যা

 


মো. আবুল বাশার সরকার কুমিল্লার হোমনায় গলায় ফাঁস দিয়ে উপজেলা তথ্যকেন্দ্রের "তথ্যআপা" প্রকল্পের আউট সোর্সিং এর এমএলএসএস মো.মাইনউদ্দিন ওরফে টিটন(৩৫) আত্মহত্যা করেছেন। আজ রবিবার দুপুরে তার ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । সে উপজেলার হরিপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে । নিহত মাইনুদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, সে পরিবার নিয়ে হোমনা সদরের বড় কান্দায় এক ভাড়া বাসায় থাকতেন। আজ রবিবার দুপুরে বাসায় খাবার খেতে এসে তাঁর ঘরে গিয়ে রশি দিয়ে ফাঁস দেন। পরে লোকজন পুলিশে খবর দিলে হোমনা থানার এসআই শামীম আহম্মেদ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে,মাইন উদ্দিন ওরফে টিটনের স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে এক ছেলে ও এক মেয়ের জনক। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তানরা মায়ের সাথে স্কুলে ছিলেন। কি কারণে মাইনউদ্দিন টিটন আত্মহত্যা করেছে, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি। হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম সরকার জানান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হবে ।