Showing posts with label সংক্ষিপ্ত সিলেবাস. Show all posts
Showing posts with label সংক্ষিপ্ত সিলেবাস. Show all posts

Tuesday, 21 September 2021

প্রাপ্ত বয়স্ক  বলতে কতো বছর বোঝায়

প্রাপ্ত বয়স্ক বলতে কতো বছর বোঝায়

 


১৮ বছর বয়সকে অনেক দেশেই প্রাপ্ত বয়স্কের স্বীকৃতি দেয়া হয়েছেকুড়ি বা তার আশপাশের বয়সে আপনাকে কি কখনও "বড় হও" কথাটি শুনতে হয়েছে? ইন্টারনেটে বিড়ালের ভিডিওগুলো কেন এতো মজার মনে হয় তা নিয়ে কি আপনাকে অজুহাত দিতে হয়েছে?এক্ষেত্রে নিশ্চয়ই আপনার এমন কোন কারণ আছে যার জন্য আপনি প্রাপ্তবয়স্কদের মত আচরণ করছেন নামস্তিষ্ক বিজ্ঞানীদের মতে, ৩০ বছর বয়সের আগে কেউই সম্পূর্ণ রূপে "প্রাপ্তবয়স্ক" হয়ে ওঠে না

 

বর্তমানে যুক্তরাজ্যসহ অনেক দেশের আইন অনুসারে কারও বয়স ১৮ বছর হলেই তাকে একজন পরিপক্ব প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে মনে করা হয়যে বিজ্ঞানীরা মস্তিষ্ক এবং স্নায়বিক বিষয়াদি নিয়ে গবেষণা করেন, তাদের মতে, কে কোন বয়সে পরিণত হবে সেটি একেকজনের ক্ষেত্রে একেকরকমগবেষণায় দেখা গেছে যে, যাদের বয়স ১৮ তারা তখনও মস্তিষ্কের নানা ধরণের পরিবর্তনের মধ্যে দিয়ে যায় যেটা কিনা তাদের আচরণকে প্রভাবিত করতে পারে

 

অনেক সময় মস্তিষ্কের এই পরিবর্তন মানসিক অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার জোন্স বলেন, "আমরা এটাই বলতে চাই যে, যখন আপনি শৈশব থেকে প্রাপ্তবয়স্কদের কাতারে চলে যান, সেই সংজ্ঞাটি ক্রমেই অদ্ভুত দেখায়বিজ্ঞানীরা বলছেন, ৩০ বছর পর্যন্ত কেউই 'প্রাপ্তবয়স্ক' হয়ে উঠবে না"মানুষের বড় হয়ে ওঠার এই রূপান্তর প্রক্রিয়াটি খুব সূক্ষ্ম যেটা তিন দশক ধরে হয়"তিনি আরও বলেন: "আমি অনুমান করি যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং আইনি ব্যবস্থার মতো সিস্টেমগুলো তাদের এই সংজ্ঞা বের করার বিষয়টিকে সহজ করে তোলে"যখন আপনার বয়স ১৮ হয়, তখন আপনি ভোট দেয়ার অধিকার পান, সম্পদ বন্ধক বা গচ্ছিত রাখার সুবিধা পানঅনেক দেশে এই বয়সের ছেলেমেয়েরা মদ কিনতে পারে এছাড়া পুলিশের হাতে ধরা পড়লেও আপনার বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক হিসাবেই ব্যবস্থা নেয়া হবেতা সত্ত্বেও, অধ্যাপক জোন্স বিশ্বাস করেন যে একজন অভিজ্ঞ অপরাধ বিচারক ১৯ বছর বয়সী কিশোর এবং ৩০ বছরের "কঠোর অপরাধী"-এর মধ্যে পার্থক্য করতে পারেনতিনি বলেন, "আমার মনে হয় মানুষ গৎবাঁধা দৃষ্টিভঙ্গিতেই অভ্যস্ত হয়ে পড়েছে, তারা শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে পরিণত হওয়ার ধারণা পছন্দ করে না""এই বয়সটায় মূলত সবাই শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পথ বা বলয়ে থাকে"

মাইগ্রেনের ব্যথা হলে কী খাবেন?

মাইগ্রেনের ব্যথা হলে কী খাবেন?

 


হঠাৎ করে শুরু হয়ে গেল মাইগ্রেনের ব্যথা সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সে এই রোগ শুরু হয় বর্তমানে বিশ্বে প্রায় ১১ শতাংশ বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথাব্যথায় ভোগেন

 

মাইগ্রেন কী?

মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয় মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায় মাথাব্যথার সঙ্গে বমি এবং বমি বমি ভাব রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, সব মাথাব্যথাই মাইগ্রেন নয় দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার, মাথায় অন্য সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে মাইগ্রেন একধরনের প্রাইমারি হেডেক, যা নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব চিকিৎসকের অধীনে এবং নিয়মিত চেকআপের মাধ্যমে রোগের চিকিৎসা করা উচিত মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না

 

কেন এবং কাদের বেশি হয়?

মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদের বেশি হয় নারীদের ঋতুস্রাবের সময় মাথাব্যথা বাড়ে চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখা, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা ইত্যাদির কারণে রোগ হতে পারে মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে বাড়িয়ে দেয়

 

লক্ষণ

মাথাব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাথাব্যথা, বমি ভাব রোগের প্রধান লক্ষণ তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ করা ইত্যাদি উপসর্গ মাথাব্যথা শুরুর আগেও হতে পারে মাথার যেকোনো অংশ থেকে ব্যথা শুরু হয় পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে | চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে শব্দ আলো ভালো লাগে না কখনো কখনো অতিরিক্ত শব্দ আলোয় ব্যথা বেড়ে যেতে পারে|

 

যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে

* ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু বার্লি মাইগ্রেন প্রতিরোধক

* বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ডুমুর ব্যথা উপশম করে

* সবুজ, হলুদ কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়

* ক্যালসিয়াম ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে তিল, আটা বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে

* আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন

 

কী ধরনের খাবার এড়িয়ে চলবেন

* চা, কফি কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো টক জাতীয় ফল খাবেন না

* গম জাতীয় খাবার, যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি

* আপেল, কলা চিনাবাদাম

* পেঁয়াজ

তবে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন খাবারে সমস্যা দেখা দিতে পারে তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা যাতে আপনি নোট করে রাখতে পারেন কোন কোন খাবার কোন কোন পারিপার্শ্বিক ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে রকম এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন তবে ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন

 

মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায়

* মাইগ্রেন চিকিৎসায় তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায়

* প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পরিমিত

* অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা

* কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে

* উচ্চশব্দ কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা

* বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর টিভির সামনে না থাকা

* মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করা (বিশেষ করে বমি হয়ে থাকলে), বিশ্রাম করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত